আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

ভূরুঙ্গামারীতে হাসপাতালে ভর্তি রোগীকে হত্যা চেষ্টা গ্রেপ্তার ১

আব্দুল লতিফ ভূরুঙ্গামারীতে (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি প্রতিপক্ষ রোগীকে হত‍্যা চেষ্টায় লুৎফর রহমান (২০) নামের ১ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ওই যুবকের কাছ থেকে দুটি ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়।

আটক যুবককে শনিবার (৫ জুলাই) সকালে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে। ওসি হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত শুক্রবার কচাকাটা থানার দক্ষিণ সরকার টারী গ্রামের আব্দুল করিম ও আমির হোসেনের মধ্যে জমিজমার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়। পরে আহতরা ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে  ওই গ্রামের জহুর আলীর ছেলে লুৎফর রহমান (২০) হাসপাতালে  এসে দেশীয় অস্ত্র দিয়ে চিকিৎসারত রোগীর উপরে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ তুলে অপর পক্ষের লোকজন। বিষয়টি  হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে তারা লুৎফর রহমানকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লুৎফর রহমানকে আটক করে। এসময় ওই যুবকের নিকট থেকে  দুটি দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) উদ্ধার করে পুলিশ।

অপরদিকে  গ্রেপ্তারকৃত যুবক লুৎফর রহমান দাবি করেন, তিনি তার পক্ষের লোকজনকে হাসপাতালে দেখতে গেলে বিরোধী পক্ষ তাকে আটক করে পুলিশে দেয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, হাসপাতালের ভিতরে ঢুকা এক যুবককে ধারালো দুটি দেশীয় অস্ত্রসহ আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক শনিবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )