আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা

রাজারহাটহাটে ট্রেনের ধাক্কায় এক কৃষকের মৃত্যু

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা রেল সড়কের সুন্দরগ্রাম পুটিকাটা সড়কে ট্রেনের ধাক্কায় এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, রাজারহাট- তিস্তা রেল সড়কের সুন্দরগ্রাম পুটিকাটা যাওয়ার সড়কটিতে বেরিয়ার না থাকায় মানুষ হরহামেশায় ওই পথ দিয়ে যাতায়াত করে। সোমবার (৭জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তিস্তা থেকে রাজারহাটগামী ট্রেন আসার সময় সুন্দরগ্রাম পুটিকাটা সড়ক দিয়ে সাইকেল যোগে কৃষক নিবাস চন্দ্র সরকার (৪২) গরুর ঘাস কাটার জন্য রেললাইন পাড় হচ্ছিল। এ সময় রাজারহাটগামী ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে সাইকেলসহ নিচে পড়ে যায়। এলাকাবাসীরা তাকে গুরত্বর অজ্ঞান অবস্থায় রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরাত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত নিবাস চন্দ্র রাজারহাট সদর ইউনিয়নের সুন্দরগ্রাম পুটিকাটা গ্রামের বলাইচন্দ্র সরকারের ছেলে। গত এক মাসে ওই এলাকায় ৩জন ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লালমনিরহাট রেলপুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তাঁরা এসে ব্যবস্থা গ্রহন করবেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )