আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা

কুড়িগ্রামে তিস্তা নদীতে নিখোঁজ হওয়া শিশু নাজিমের লাশ ১দিন পর উদ্ধার

প্রহলাদ মন্ডল সৈকত,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে নাজিম (৫) নামের এক শিশু নিখোঁজ হওয়ার একদিন পর তার লাশ উদ্ধার করেছেন রংপুরের ডুবারু দল। বুধবার(৯জুলাই) সকাল ৮টায় ডুবারু দল তিস্তা নদী থেকে শিশুটির লাশ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
এলাকাবাসীরা জানান, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজারের পশ্চিম পার্শে^ তিস্তা নদীর তীরের রফিকুল ইসলামের তৃতীয় পুত্র নাজিম (৫) গত মঙ্গলবার(৮জুলাই) বিকেলে বাড়ির পাশে প্রতিদিনের ন্যায় অন্যান্য ছেলেমেয়েদের সাথে খেলতে যায়। শিশুটির মা পাশেই প্রতিবেশী মহিলাদের সাথে গল্প করছিলো। কিছুক্ষণের মধ্যে শিশু নাজিমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। শিশুটিকে না পেলে নদীতে পড়ে যাওয়ার সন্দেহ হয় এলাকাবাসীর। প্রায় সময় নাজিম নদীর ঘাটে নৌকায় উঠা-নামা করতো। ওইদিন রাতেই রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে সাব অফিসার আবু তাহের রংপুরের ডুবারু দলের লিডার কামরুজ্জামানের সাথে যোগাযোগ করেন। রংপুর ও রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনের যৌথ তত্ত্বাবধায়নে বুধবার(৯ জুলাই) সকাল ৮টায় একদল ডুবারু তিস্তা নদীর ঘাটে বাধা নৌকাটির পাশে পানিতে নেমে উদ্ধার তৎপরতায় ১০মিনিটেই ডুবারু নজরুল ইসলাম নাজিমের মরদেহটি উদ্ধার করেন। এর পর ডুবারুদল শিশুটির লাশ ওই ওয়ার্ডের মহিলা সদস্য মমতাজ বেগমের কাছে হহস্তান্তর করেন।
উল্লেখ্য, গত ৬ বছর আগে তিস্তা নদীর একই স্থানে রফিকুল ইসলামের বাবা ও নিহত নাজিমের দাদু মনতাজ আলী নৌকা সহ পানিতে ডুবে নিরুদ্দেশ হয়ে যান। আজও তার লাশের হদিস পাওয়া যায়নি।
পর পর একই পরিবারের দু’টি ঘটনায় রফিকুল ইসলাম পরিবারসহ এলাকাবাসী মানসিকভাবে ভেঙে পড়েছেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )