আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজারহাট উপজেলা কমিটিতে কমরেড অমরেন্দ্র সভাপতি ও কমরেড পরেশ সাধারন সম্পাদক

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমিটির ১৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১১ জুলাই) উপেন্দ্রনাথ রায়ের বাসভবনে কমরেড অমরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কমরেড সুব্রতা রায় ও কমরেড  এ্যাড রফিকুল ইসলাম। এ ছাড়া  উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি কমরেড উপেন্দ্রনাথ রায় ও সাধারণ সম্পাদক কমরেড আক্তারুল ইসলাম রাজু, সম্পাদক ম-লীর সদস্য কমরেড নূর মোহাম্মদ আনসার। কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ কংগ্রেস সফল করতে জেলা সহ সারা দেশে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে। সে লক্ষে কুড়িগ্রাম জেলায় জিবি সভা, শাখা, উপজেলা ও জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ কংগ্রেস /জাতীয় সম্মেলন আগামী ১৯-২২শে জুলাই/ ২০২৫ ঢাকায় অনুষ্ঠিত হবে। পরে সকলের সম্মতিক্রমে রাজারহাট উপজেলা সম্মেলনে কমরেড অমরেন্দ্র নাথ রায়কে সভাপতি ও কমরেড পরেশ চন্দ্র রায়কে সাধারন সম্পাদক নির্বাচন করে ১৩ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )