আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত ৩ কন্যা সন্তান এতিম

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাহাজ উদ্দিন বানু (৩৩) নামের এক অটোচালক নিহত হয়েছেন। তার তিনটি কন্যা সন্তান এতিম হয়ে চরম অসহায় অবস্থায় পড়েছে।
রোববার (১৩ জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুনটিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাহাটগামী একটি দ্রুতগামী ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আনিকা (১৮) নামের এক যাত্রী নিহত হন। অটোচালক বানু মিয়া এবং আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অটোচালক বানু মিয়া মারা যান।
আহতরা হলেন- আবু বকর সিদ্দিক (৪৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪০) এবং তাদের ৯ বছর বয়সী ছোট মেয়ে ফাতেমা। তারা সোনাহাট স্থলবন্দর থেকে ঘুরতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
নিহত বাহাজ উদ্দিন বানু উপজেলার উমর আলীর ছেলে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু সায়াদাত মো. বজলুর রহমান বলেন, বানুর পরিবার আজ অসহায়। সরকারের উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো।
স্থানীয়রা জানান, সড়ক পরিবহন আইনের ৮৩ ধারা অনুযায়ী সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার বিধান রয়েছে। তারা দ্রুত নিহতদের পরিবারকে সরকারি অনুদান দেওয়ার দাবি জানিয়েছেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং অনুদানের বিষয়টি বিবেচনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )