আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে থেকে দুর্যোগের শিকার ২৯টি ক্ষতিগ্রস্ত পরিবারকে এক বান্ডেল করে ঢেউটিন ও তিন হাজার টাকার চেক দেয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, জয়মরিহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ভূরুঙ্গামারী ইউপি সদস্য আব্দুল লতিফ ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুদান পেয়ে প্রাকৃতিক দুর্যোগের শিকার হওয়ায় ব্যক্তিরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া ঢেউটিন ও অর্থ সহায়তা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপজেলার দশ ইউনিয়নের ১১৯টি পরিবারের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অনুদানের ঢেউটিন ও অর্থ সহায়তা দুর্যোগ সংঘটিত হওয়ার সাথে দেয়া হলে তা আরও বেশি কার্যকর ভূমিকা পালন করবে।








Leave a Reply