আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

ডিসেম্বরের আগেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে: কুড়িগ্রামে রুহুল কবির রিজভী

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশে অনেক সংকট থাকার পরও ড. ইউনুস সরকারকে আমরা সবাই সমর্থন জানিয়েছি। কেন না এই সরকার শেখ হাসিনার মতো বিদেশে অর্থ পাচার করবে না। জনগণের সেন্টিমেন্ট বুঝে, জনগণের রায় বুঝে আগামী ডিসেম্বরের আগেই জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’
আজ মঙ্গলবার(১৫ জুলাই) দুপুর ১টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে কুড়িগ্রামের ১০ শহীদ পরিবারকে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, জিয়াউর রহমানের অনুকম্পায় দু’একটি ইসলামী দল রাজনীতি করার সুযোগ পেয়েছেন। এখন আপনারা টার্গেট করেছেন তারেক রহমান ও বিএনপিকে। বুক পিঠ বলে আপনাদের কিছু নেই। তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না, তাহলে আপনাদের নিজেদেরই উপর অনেক কিছু নেমে আসেবে।
তিনি আরও বলেন, আমরা গত ১৬ বছর লড়াই করেছি। ১৬ বছর ভোটাররা ভোট দিতে পারেনি। কিন্তু এই নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন? আমরা চাই দেশে আইনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক। একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক এটা জনগণ চাচ্ছে।
ইসলামী দলগু‌লোর উদ্দে‌শে রিজভী ব‌লেন, ইসলামের নাম নিয়ে কারা সুযোগ সন্ধানি কাজ করবেন এটা মানুষ জানে। ইউটিউব, বিভিন্ন কন্টেন্ট, সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আজেবাজে ছড়াচ্ছেন, আমরা কিন্তু জানি। নেতাকর্মীদের বলেছি তা‌দের কোনো উস্কানিতে পা দিবেন না।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকান্ডে জড়িতদের শুধু বহিষ্কার নয়, তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। গত ১৬ বছরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান নেতৃত্বে গণতন্ত্রের মাঠ প্রস্তুত করেছে। সেই পটভূমির ওপর জুলাই আন্দোলন হয়েছে। এখন আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন। তখন বিএনপির নেতাকর্মীরা জুলাই আন্দোল‌নে আহত-নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, বিএনপির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাইফুর রহমান রানা প্রমুখ।
অনুষ্ঠানে জুলাই-আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে ১০ শহীদ পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সহায়তা তুলে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )