আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা

আগামী অক্টোবরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার ডিজাইন চূড়ান্ত হবে’-রাজারহাটে পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: ‘স্থানীয় জনগণ তিস্তা নদীতীরে স্থায়ী বাঁধের দাবী করছেন। একটা দেড় বছরের সরকারের কাছে অল্প সময়ে এতো দাবী করলে আমরা কিভাবে করবো। ইতিপূর্বে তিস্তা নদীর বিভিন্ন স্থানে আমরা পাঁচটি গণশুনানি করেছি। এগুলো সরকারের নীতি নির্ধারণে পর্যায়ে জমা হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার ডিজাইন চূড়ান্ত হবে।’ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২ টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিস্তা নদীতীর রক্ষায় চলমান কাজ পরিদর্শনে এসে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, ‘তিস্তা আমাদের নদী। ভাটির দেশ হিসাবে তিস্তা নদীর ওপর আমাদের অধিকার আছে। আমাদের স্থানীয় জনগণকে সাথে নিয়ে এই তিস্তা নদী কিভাবে সুরক্ষিত রাখতে পারি তার জন্য আমরা তিস্তার পাঁচটি স্থানে গণশুনানী করেছি। ইতিপূর্বে আমরা ১৯ দশমিক ৫ কিলোমিটার অতিভাঙন প্রবণ এলাকায় ভাঙনরোধে ব্যবস্থা নিয়েছি। নতুন করে কোথাও ভাঙন দেখা দিলে সেখানে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ২০১৬ সালে চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে স্বাক্ষর হয়েছিল। কিন্তু পরে সেই পরিকল্পনা নিয়ে কাজ বেশিদূর আগায়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আবারও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সরকারের কথাবার্তা শুরু হয়েছে। আমরা তিস্তাপাড়ের মানুষের আশা আকাঙ্খার কথা গণশুনানিতে শুনে সেগুলো পরিকল্পনায় অন্তর্ভূক্ত করেছি। এখন সরকারের অন্য দুইটি পর্যায়ে এই পরিকল্পনা নিয়ে অক্টবরের মধ্যে চূড়ান্ত ডিজাইন দিবে। এরপর পরিকল্পনা বাস্তবায়নে কি পরিমাণ অর্থ লাগবে সেগুলো নিয়ে দুই দেশের মধ্যে দরকষাকষি হবে। এরপর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলেও তিনি মন্তব্য করেন।
পরিবেশ উপদেষ্টা মঙ্গলবার(১৫জুলাই) দুপুর ১২ টায় রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের তিস্তাপাড়ে চলমান কাজ পরিদর্শনে আসলে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষে ফুলের চারাগাছ উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
পরে তিনি তিস্তা নদীর তীর রক্ষায় চলমান কাজ (জিও ব্যাগ) পরিদর্শন করেন। এসময় তিনি তিস্তাপাড়ের ভাঙনকবলিত নারী ও পুরুষদের সাথে কথা বলেন। পরে তিনি তিস্তাপাড়ে দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক আতিক মোজাহিদ ও স্থানীয় তিস্তানদী পাড়ের হাজার হাজার জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )