আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা

দুঃস্থ পরিবাররের ৫শিশু কন্যার পাশে দাঁড়ালেন রাজারহাট ইউএনও

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটের দুধখাওয়া গ্রামের এক দুঃস্থ পরিবারের ৫শিশু-কিশোরী কন্যার জন্য মঙ্গলবার (১৫জুলাই) বিকালে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী নিয়ে হাজির হলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।
জানা যায়, রাজারহাট সদর ইউনিয়নের দুধখাওয়া গ্রামের আবুল হোসেনের মেয়ে আফরোজা বেগমের সাথে একই উপজেলার উমরমজিদ ইউনিয়নের উমর পান্থাবাড়ি গ্রামের শফিকুল ইসলামের সাথে বিয়ে হয়। বিয়ের পর পর ৫সন্তানের মা হন আফরোজা বেগম। গত বছর ১বছরের শিশু কন্যাসহ ৫কন্যাকে রেখে আকস্মিকভাবে তিনি মারা যান। মারা যাওয়ার পর পরিবারটি অসহায় হয়ে পড়ে। ঝালমুড়ি ব্যবসায়ী শফিকুল ইসলাম মেয়ের ভরণ-পোষন দিতে না পারায় বাধ্য হয়ে মেয়েদেরকে তাদের নানার বাড়ি দুধ খাওয়া গ্রামে পাঠিয়ে দেয়। কিন্তু তাদের নানার পরিবারও সচ্ছল নয়। তাই তাদের খেয়ে না খেয়ে দিনযাপন করতে হয়। অসহায় পরিবারটির খবর পেয়ে মঙ্গলবার (১৫জুলাই) বিকালে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান চাল, ডাল, হলুদ, মরিচ, ধনিয়া, লবন, তেল, চিড়া- মুড়ি, বিস্কুট, নিয়ে নানা আবুল হোসেনের বাড়িতে হাজির হন। এসব দেখে আবুল হোসেন ও এলাকার মানুষজন হতভম্ব হয়ে পড়েন। ইউএনও মো. আল ইমরান  অসহায় শিশু-কিশোরীদের নানা আবুল হোসেনের হাতে খাবার সামগ্রী ও নগদ ৩হাজার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, সরকারি সকল সুবিধা প্রদানে তাদের অন্তর্ভুক্তকরণে প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )