আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে- মাওলানা মামুনুল হক

কুড়িগ্রাম প্রতিনিধি: জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলে জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এছাড়াও তিনি আরও বলেন, ২০০৮ হতে ২০২৪সাল পর্যন্ত আওয়ামী লীগের বাকশালী, ফ্যাসিবাদী নতুন রূপ আওয়ামী জাহিলিয়া যুগের নব্য লেডি ফেরাউন খ্যাত ভারতীয় একটি অঙ্গরাজ্য প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনা তার জুলুম ও ফ্যাসিবাদের মাধ্যমে বাংলাদেশের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়ে একটি রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে চলেছিল।
শনিবার বিকেলে কুড়িগ্রাম  সরকারি কলেজ মাঠে শাপলা চত্বরে গণহত্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এই সমাবেশ করা হয়। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এসব কথা বলেন।
খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলাম সুজা-এর সঞ্চালনায় সভাপতি মুফতি ইব্রাহিম খলিল নোমানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম প্রমুখ।
বক্তব্য শেষে আগামী জাতীয় নির্বাচনে কুড়িগ্রামের ৪টি আসনের বাংলাদেশ খেলাফস মজলিসের প্রার্থী হিসেবে ৪জনের নাম ঘোষণা করেন তিনি। প্রার্থীরা হলেন, কুড়িগ্রাম-১ আসনে শহিদুল ইসলাম ফয়েজি, কুড়িগ্রাম-২ আসনে মুফতি নুরুদ্দীন কাশেমী, কুড়িগ্রাম-৩ আসনে মামুনুর রশীদ, কুড়িগ্রাম-৪ আসনে মুফতি শাহাদত হোসাইন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )