আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

জাতীয় নাগরিক পার্টির ভূরুঙ্গামারী সমন্বয় কমিটি অনুমোদন

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমকে বেগবান ও জোড়ালো করতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সমন্বয় কমিটি অনুমোদন দেয়া হয়েছে। দলটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত পত্রে সমন্বয় কমিটি অনুমোদনের বিষয়টি জানা গেছে। গত সোমবার ২১ জুলাই এ কমিটি অনুমোদন দেয়া হয়। উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এ কমিটি বহাল থাকবে।
সাবেক ব্যাংক কর্মকর্তা ও বেসরকারি সংস্থা ক্যাডা’র প্রকল্প পরিচালক মাহফুজুল ইসলাম কিরণকে সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মনোনীত করা হয়েছে। চারজনকে যুগ্ম সমন্বয়কারী মনোনীত করা হয়েছে। তারা হলেন মোর্শেদুর রহমান আনিস, আবু শামীম, রোমিও জাহান কেয়া ও মোস্তাফিজুর রহমান মজনু। এছাড়া সমন্বয় কমিটিতে ২৩ জন সদস্য রয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির ভূরুঙ্গামারী উপজেলার প্রধান সমন্বয়কারী মনোনীত হওয়া মাহফুজুল ইসলাম কিরণ বলেন, জাতীয় নাগরিক পার্টি জুলাই বিপ্লবের আদর্শে গঠিত রাজনৈতিক দল। সংবাদ সম্মেলনের মাধ্যমে অল্প কিছুদিনের মধ্যেই উপজেলাবাসীর সামনে দলীয় অঙ্গীকারনামা ও উপজেলার সার্বিক উন্নয়নের পরিকল্পনা তুলে ধরা হবে। এছাড়া উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে ইউনিয়ন কমিটি গঠন করা হবে। যা সমাজে জুলাই বিপ্লবের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ঐক্য বৃদ্ধিতে সহায়তা করবে। অসাম্প্রদায়িকতা, ন্যায়পরায়ণতা ও সমতার ভিত্তিতে একটি কল্যাণময় সমাজ প্রতিষ্ঠায় কাজ করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হবে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )