আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা

রাজারহাট নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার নবনির্বাচিত কমিটির শপথগ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রহলাদ মন্ডল সৈকত , কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার নবনির্বাচিত কমিটির শপথগ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩জুলাই) রাত সাড়ে ১০টায় সংস্থার কার্যালয়ে নবনির্বাচিত কমিটির শপথবাক্য পাঠ করান সংস্থার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহা. আব্দুস ছাত্তার সরদার। এসময় নবনির্বাচিত কমিরি সভাপতি মো. রাজা মিয়া ও সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলামসহ কার্যকরি কমিটির ১৩সদস্য অংশগ্রহন করেন। সভাপতি রাজা মিয়া বলেন, রাজারহাট নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থা সমাজ কল্যাণ মন্ত্রনালয় থেকে নিবন্ধিত একটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের সকল সদস্য উন্নয়নে আমরা নবনির্বাচিত কমিটির লোকজন কাজ করে যাব। পাশাপাশি সমাজ ও দেশ উন্নয়নেও আমাদের অবদান থাকবে। এছাড়া নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন মো. আবু বক্কর সিদ্দিক সহ-সভাপতি,  মো. আব্দুল জলিল যুগ্ম সা. সম্পাদক, এরশাদুল হক কোষাধ্যক্ষ, আলমগীর হোসেন বসুনিয়া সাংগঠনিক সম্পাদক, মোজাফ্ফর হোসেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক, হোসেন আলী ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, সাহেদুল হক শিক্ষা ও সংষ্কৃতিক সম্পাদক, ছপিরুল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক, ফজলুল হক দপ্তর সম্পাদক, মোজাম্মেল আলী ও মহুবর রহমান কার্যকরি সদস্য। গত ১জুলাই সংস্থার কার্যালয়ে ৩৯৮জন সদস্য কণ্ঠভোটে এ কমিটি নির্বাচিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )