আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা

রাজারহাটে অনলাইন জিডি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামর রাজারহাট থানায় অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) করার পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে থানা ভবনের গোলঘরে অনুষ্ঠিত এই কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
কর্মশালায় রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তছলিম উদ্দিন ও এসআই জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে অনলাইন জিডি সফটওয়্যার কীভাবে মোবাইলে ডাউনলোড ও ব্যবহার করতে হয়, সে বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। তাঁরা জানান, এখন ঘরে বসেই সহজেই পুলিশি সেবা গ্রহণ করা সম্ভব, এজন্য শুধু একটি স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকলেই যথেষ্ট।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মামুনুর রশিদ, খন্দকার আরিফ এবং সচেতন ছাত্র সমাজের প্রতিনিধিরা। কর্মশালাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে এবং অনলাইন জিডি বিষয়ে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )