আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাসেল বাবু জাকারিয়া (১৪) নামের এক শিক্ষার্থী মারা গেছে। সে উপজেলার বলদিয়া ইউনিয়নের পরশুরামেরকুটি এলাকার নবাব আলীর ছেলে ও বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয়দের বরাত দিয়ে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম বলেন, শনিবার দুপুরের দিকে বৈদ্যুতিক সেচ পাম্প থেকে জমিতে সেচ দিতে গিয়ে জাকারিয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।
কচাকাটা থানার ওসি নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এঘটনায় অপমৃত্যুর মামলা হবে।








Leave a Reply