আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

ভূরুঙ্গামারীতে ব্লাড ক্যানসারে আক্রান্ত আট বছরের এক শিশু

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্লাড ক্যানসারে আক্রান্ত আট বছরের এক শিশুর অর্থাভাবে চিকিৎসা করতে পারছে না একটি অসহায় পরিবার। উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা দক্ষিণ বাঁশজানি এলাকার মো. জাহাঙ্গীর আলমের একমাত্র সন্তান আট বছরের আব্দুর রহমান। সম্প্রতি শিশুটির নাক দিয়ে রক্তক্ষরণ ও চোখে রক্ত জমাট বাঁধলে তাকে চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তার ব্লাড ক্যানসার হয়েছে। গত সাত দিন আগে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা অবিলম্বে বিশেষায়িত ক্যানসার হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেন। বাবা জাহাঙ্গীর আলম গ্রামে সাইকেল মেরামতের কাজ করেন। তার আয়ের আর কোনো পথ নেই।ছেলের চিকিৎসার জন্য প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকা প্রয়োজন। ফলে অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। তাই শিশুটিকে বাঁচানোর জন্য দেশের সকল মানবিক সংগঠন, দয়ালু ব্যক্তি ও হৃদয়বান ব্যক্তি ও সংস্থার কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে অসহায় পরিবারটি। সাহায্য পাঠানোর ঠিকানা: জাহাঙ্গীর আলম বিকাশ (পার্সোনাল) ০১৩১০৩১৫১২৬ অথবা ভূরুঙ্গামারী জনতা ব্যাংক, হিসাব নং-০১০০২৬৮০৯৫৮৯১।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )