আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

পাষন্ড ছেলের কান্ড: জোরপূর্বক জমি আদায়ে ব্যর্থ হয়ে খাবারে বিশ মিশিয়ে বাবাকে হত্যা, মা ও ভাই অসুস্থ

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মহর উদ্দিনকে বিষপানে হত্যা,মা ও অপর ভাই অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে।
গত ৩১ শে জুলাই বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চিলকিরপাড় গ্রামের মহর উদ্দিনকে নিজ ওরস জাত সন্তান মোজাম্মেল ও তাঁর স্ত্রী খাবারের সাথে বিষ মিশিয়ে দেন। একই খাবার খান মহর উদ্দিন,  তাঁর স্ত্রী ও ছেলে মজিবর রহমান।
খাবার খেয়ে  অসুস্থ হলে তাৎক্ষণিক ভাবে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।  হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মহর উদ্দিন মৃত্যু বরণ করেন।
অন্য দিকে নিহতের স্ত্রী  মমিনা বেগম ও পুত্র মজিবর এখনো শয্যাশায়ী মুমূর্ষ জীবন যাপন করছেন।
নিহত মহর উদ্দিনের স্ত্রী মমিনা বেগম অভিযোগ করেন রাতে খাবার রান্না করে একটু বাড়ির আঙিনায় হাঠতে গেলে এর ফাঁকে পুত্র মোজাম্মেল ও তার স্ত্রী মোসলেমা বেগম খাবারে বিশ মিশিয়ে দেন।
এরকম সাজানো হত্যার বিচার দাবি করেন মমিনা বেগম।
নিহতের মেয়ে ফাতেমা বলেন বাবা আমার নিকট ৪ শতাংশ  জমি বিক্রির কথা বলে বায়না স্বরুপ ১০ হাজার  টাকা নেয়।
আমার এই জমির টাকা বায়না দেওয়ার কারণে নিজ ভাই মোজাম্মেল বাবার বাকী ১০০ শতাংশ  জমি সে একায় জোরপূর্বক দলিল করে নিতে চায়।
বাবা এতে সম্মতি না দিলে এরকম জঘন্যতম অপরাধ করেছে।
নিহতের আরেক পুত্র মতিউর রহমান এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
এবিষয়ে অএ এলাকার স্থানীয় বাসিন্দা মাওলানা গাজীউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এবিষয়ে কুড়িগ্রাম সদর থানার দায়িত্ব কর্মকর্তার সাথে কথা হলে জানান আমরা অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )