আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা

কুড়িগ্রামে অদম্য মেধাবী শহীদ রাজিব উল করিম সরকারের কবরে পূস্পস্তাবক অর্পণ ও কবর জিয়ারত

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: ঐতিহাসিক গণ অভ্যূত্থান দিবস উপলক্ষে  অদ্যম মেধাবী শহীদ রাজিব উল করিম সরকারের কবরে পূস্পস্তাবক অর্পণ করলেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন। মঙ্গলবার(৫আগষ্ট)সকাল সাড়ে ১০টায় উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর গ্রামে ৩৬জুলায়ে লালমনিরহাটে আওয়ামীলীগের বাসায় আগুনে পুড়ে অঙ্গার হওয়া এইচএসসি পরীক্ষার্থী শহীদ রাজিব উল করিম সরকারের কবরে পূস্পস্তাবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান, সহকারি কমিশনার (ভূমি) আশাদুল হক, থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, শহীদ রাজিবের বাবা প্রভাষক আব্দুর রাজ্জাক সরকার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, এনসিপি যুগ্ম আহবায়ক রাশেদ, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা যুগ্ম আহবায়ক হাসান জিহাদী সহ অনেকে। পরে শহীদ রাজিবের কবর জিয়ারত করা হয়।  এসময় শহীদ রাজিবের মা বার বার কান্নায় ভেঙ্গে পড়ে বলেন,  আমি কি অপরাধ করেছি, যার কারণে আমার ছেলেকে জীবন দিতে হলো।  আমি অনেক কষ্ট করে ওকে তৈরি করেছি। লেখাপড়ার পাশাপাশি রাজিব এতোগুলো সার্টিফিকেট অর্জন করেছে এবং বিভিন্ন জায়গা থেকে পুরষ্কার পেয়েছে। এগুলো আমি কি করবো। আমার সোনা তলে তলে এতো বড় হয়েছে আমি বুঝতে পারি নাই। ২০২৪সালের ৫আগষ্ট লালমনিরহাট সদর উপজেলায় পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ নেতার বাসা থেকে ছয়জনের মৃতদেহের সাথে রাজিব উল করিম সরকারের লাশ উদ্ধার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )