আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এই বিজয় র্যালী অনুষ্ঠিত হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিষ্ট আওয়ামীলীগের পতন হয়। ইতিহাসের এই দিনটিকে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের কাছে স্মরণীয় রাখতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ৫ আগস্টের দিনটিকে গণঅভ্যুত্থান দিবস ঘোষনা করে। দিবসটি উপলক্ষে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি শহীদদের আত্মার মাগফেরাত করে দোয়া কামনা ও বিজয় র্যালীর আয়োজন করে। ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসা মাঠ থেকে বিজয় র্যালিটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ডে পথসভায় মিলিত হয়।
উক্ত পথ সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশরাফ জুয়েল, মোসলেম উদ্দিন দুলাল মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মুস্তফা বিএনপি নেতা কাজী নিজাম, কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, আবুল কালাম বাচ্চু, ইফতেখারুল ইসলাম শ্যামা, ইয়াসিন আলী, বলদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান, শিলখুড়ি ইউপির সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলাা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম শান্ত, উপজেলা কৃষক দলের আহবায়ক সুরুজ্জামান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুহাসান সোহেল মনা ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টু সহ উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী।
র্যালীতে উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।








Leave a Reply