প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে বিএনপি’র বিজয় র্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে রাজারহাট উপজেলা বিএনপির আয়োজন উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে বিএনপি ও সহযোগি সংগঠনের কয়েক সহ¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। র্যালী শেষে বিএনপির কার্যালয়ের সামনে এক পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আনিছুর রহমান, সদস্য সচিব সাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, জাকির হোসেন, শহিদুল ইসলাম, যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস ও সদস্য সচিব নয়ন আলী প্রমূখ।








Leave a Reply