আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

শিক্ষার্থী রাসেল হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: গত ২৯ জুলাই ঢাকার সাভারে ব্যাংক টাউন ও উলাইল সংলগ্ন ব্রীজের নিচে নির্মম হত্যার শিকার শিক্ষার্থী রাসেল হত্যার প্রতিবাদে আসামীদের গ্রেফতারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে তার সহপাঠী ও স্বজনরা।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে।
উল্লেখ্য, সারুফ রানা রাসেল কুড়িগ্রাম সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সে ঢাকায় স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিল। ঢাকায় দুর্বৃত্তদের হাতে নির্মম হত্যার শিকার রাসেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সাভার মডেল থানায় একটি জিডি করা হয়, জিডি নম্বর ২৮৩৪। কিন্তু সময় পেরিয়ে গেলেও এখনো হত্যাকারীদের সনাক্ত করতে পারেনি পুলিশ। মানববন্ধনে বক্তারা আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, অনেকদিন পেরিয়ে গেলেও এখোনো দোষীদের গ্রেফতার করা হয়নি। এতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। তাই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানান বক্তরা।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের চাচতো ভাই সোহেল রানা, সহপাঠী সাগর আহমেদ, আবু জোবায়ের, মেফতাহুল ইসলাম, হেলাল প্রমুখ।
মানববন্ধন শেষে কুড়িগ্রাম পুলিশ সুপারের মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )