আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা

কুড়িগ্রামের ঘড়িয়ালডাঙ্গা চেয়ারম্যান আত্মসাৎ করেন ১১টি ইউক্যালিপটাস গাছ

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিকের বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কেটে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। বুধবার(৬আগষ্ট) বিকালে এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগপত্র দাখিল করেছে এলাকাবাসী।
এলাকাবাসীরা জানান, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ভীমশর্মা থেকে বিয়ানীবাজার সংযোগ সরকারি রাস্তার দু’ধারে থাকা ১১টি মোটাতাজা ইউক্যালিপটাস গাছ সম্প্রতি এস্কেভেটর (ভেকু) মেশিন দ্বারা অবৈধভাবে কেটে নিয়ে যায় ওই ইউনিয়নের চেয়ারম্যানের লোকজন। গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় ২লাখ টাকা। ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামানিকের নির্দেশে তার একান্ত সহকারী মাসুদ রানা খরকু উপস্থিত থেকে গাছগুলো কর্তন করে বলে এলাকাবাসীরা অভিযোগ করেছেন। মাসুদ রানা খরকু এলাকাবাসীকে বলেন, বনবিভাগ ও রাজারহাট ইউএনও’র নির্দেশে গাছ কাটা হচ্ছে। পরে সে বলেন চেয়ারম্যান গাছ কেটে নিয়ে আসলেও পরে রাজারহাট ইউএনও স্যার গাছগুলো নিয়ে গেছেন। কিন্তু মোটা তাজা গাছগুলো বিক্রি করে ওই ইউপি চেয়ারম্যান ও তার রোকজন আত্মসাৎ করেছে বলে ধারনা করেন এলাকাবাসী। কেননা গাছ কেটে নিয়ে যাওয়ার প্রায় দেড়মাস অতিবাহিত হলেও কোনো নিলাম হয়নি। অবৈধভাবে সরকারি গাছ কেটে রাষ্ট্রীয় সম্পদ তছরুফ করার জন্য ওই চেয়ারম্যান ও তার সাথে সংশ্লিষ্ট লোকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
এ ব্যাপারে ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামানিকের ফোন নম্বরে বেশ কয়েকবার কল দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )