আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: সাংবাদিকদের অধিকার আদায় ও সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবিতে কুড়িগ্রামে আত্মপ্রকাশ করলো কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন।
শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা হলরুমে কোরআন তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি  সালেকুজ্জামান সালেক ও প্রধান বক্তা ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাজহারুল মান্নান।
সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলামের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, সাংগঠনিক সম্পাদক  বাদশাহ ওসমানী ও ট্রেজারার মমিনুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পেশাদারিত্বের মনোভাব নিয়ে সাংবাদিকতা করা উচিৎ। কারুর লেজুড়বৃত্তি করে দলবাজি করে সাংবাদিকতা সম্ভব নয়।  সমাজের দর্পণ হিসেবে সমাজের সকল সংগতি, অসংগতি তুলে ধরাই সাংবাদিকদের কাজ। আর এ  কাজ করতে গিয়ে সাংবাদিকদের নিগৃহীত নিপীড়িত হতে হয়। এমনকি জীবন দিতে হয়। সম্প্রতি গাজীপুরে একজন সাংবাদিককে নিপীড়ন ও একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। এর বিরুদ্ধে দেশের রাজনীতিবিদ, প্রশাসন ও সাংবাদিকদের কাজ করতে হবে। তাই সকল সাংবাদিককে একত্রিত ও একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিজেদের পাওনা দাবীদাওয়া তুলে ধরে তা আদায় করে নিতে হবে। আর দাবী আদায়ের জন্য নিজেদের ভেদাভেদ ভুলে  একই প্লাটফর্মে কাজ করতে হবে। তবেই সাংবাদিকতার  নীতিমালা গঠন করা সম্ভব হবে যার মাধ্যমে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
আলোচনা শেষে বাংলা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে আহ্বায়ক ও এটিএন নিউজের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )