আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা

রাজারহাটে ভিক্ষাবৃত্তি নিরসনে ১১জন ভিক্ষুকের মাঝে গরু-ছাগল মনিহারি-টি স্টল ও সহায়ক উপকরণ বিতরণ

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ১১জন ভিক্ষুককে ভিক্ষাবৃত্তি নিরসনে বিকল্প কর্মসংস্থান গরু-ছাগল, মনিহারি-টি স্টল ও সহায়ক উপকরণ দিয়ে পূর্ণবাসন করলেন উপজেলা সমাজ সেবা অফিস। মঙ্গলবার(১২আগষ্ট) বিকালে সমাজ কল্যাণ মন্ত্রনালয়াধীন অদিদপ্তরের বাস্তবায়নে রাজারহাট উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সমাজ সেবা কার্যালয় চত্বরে ভিক্ষুক পূর্ণবাসন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান ভিক্ষা বৃত্তি নিরসনের জন্য ভিক্ষুকদের হাতে গরু-ছাগল তুলে দেন। এছাড়া সমাজ সেবা অফিস দুইজন ভিক্ষুককে বিকল্প কর্মসংস্থান হিসেবে মনিহারি ও চায়ের দোকানের ব্যবস্থা করে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. মশিউর রহমান মন্ডল, সহকারি সমাজ সেবা অফিসার মোছা. ববিতা খাতুন, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান রাজুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাজ থেকে উপকারভোগী উপজেলার চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের খয়েরুজ্জামন বসুনিয়ার ছেলে দৃষ্টিহীন ভিক্ষুক জিয়াউর রহমানকে গাভী পালনে ১টি গরু, একই গ্রামের পনির উদ্দিনের ছেলে জাহের আলীকে ৩টি করে ছাগল, রতিরাম কমলওঝাঁ গ্রামের নছর উদ্দিনের ছেলে গমির উদ্দিনকে ৩টি ছাগল, চাকিরপশার পাঠক গ্রামের ফয়েজ উদ্দিনের মেয়ে ফরিজন বেগমকে ৩টি ছাগল, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ গ্রামের পূর্ণ চন্দ্রের ছেলে শ্রী নন্দ চন্দ্রকে কলার ব্যবসার জন্য নগদ ১৫হাজার টাকা, গোবধা গ্রামের অচর উদ্দিনের ছেলে জহির উদ্দিনের গাভী পালনে ১টি গরু, নাজিমখান ইউনিয়নের রায়পাড়া গ্রামের গবিন্দ্র নাথের মেয়ে শ্রৗমতি চারু রানীকে ৩টি ছাগল, রাঘব গ্রামের জবেদ আলীর মেয়ে সাহেরা বানুকে ৩টি ছাগল, রামসিং ডাবার পাড় গ্রামের আলিফ উদ্দিনের ছেলে আব্দুল জলিলকে ৩টি ছাগল, উমরমজিদ ইউনিয়নের ঘুমারু ভিমশীতলা সাধুরবাজার গ্রামের বসন্ত রায়ের ছেলে সুশীল চন্দ্রকে ৩টি ছাগল, বিদ্যানন্দ ইউনিয়য়নের রতি গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুল গফফারকে মনিহারি দোকান দেয়া হয়েছে। মোট ১লাখ ৮৫হাজার টাকার সহায়ক উপকরণ দেয়া হয়েছে বলে উপজেলা সমাজ সেবা অফিসার মো. মশিউর রহমান মন্ডল জানিয়েছেন। পর্যায়ক্রমে অন্যান্য ভিক্ষুককেও পূর্ণবাসন করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )