আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন **   ‘নারীর জায়গা আলমারিতে নয়…’, ‘পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি **   রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ **   ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা

রাজারহাটে জন্মাষ্টমী উপলক্ষে বস্ত্র বিতরণ

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে সনাতনী ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
রাজারহাট উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট আয়োজনে শনিবার(১৬আগষ্ট) বিকাল ৪টায় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
শ্রী অজয় কুমার সরকারের সভাপতিত্বে বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো: নাজমুল আলম, রাজারহাট উপজেলা বিএনপির আহবায়ক আনিছুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম, কুড়িগ্রাম পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম ব্যাপারী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজ।
হিন্দু মহাজোট রাজারহাট উপজেলা শাখার সভাপতি রতন রায়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান সুভাষ সরকার, কুড়িগ্রাম পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক পিযুজ কুমার রায়, রাজারহাট কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ও সাহিত্যক সরকার অরুণ যদু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিসুর রহমান লিটন, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারীসহ অনেকে। এর আগে ওইদিন সকাল ১০টায় রাজারহাট উপজেলা কেন্দ্রীয় মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা কেন্দ্রীয় মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )