আব্দুল লতিফ ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরের পানিতে ডুবে রিশাদ বাবু (২) নামের এক শিশু মৃত্যু হয়েছে। শিশুটি বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ আসাম পাড়া গ্রামের শিপন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রিশাদ বাবু (২) শনিবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটির লাশ পুকুরে ভেসে থাকতে দেখতে পান।
বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের সদস্য আহাদ আলী স্থানীয়দের বরাত দিয়ে বলেন, শিশুটি পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। শিশুটির বাবা-মা ঢাকায় থাকে। সে এখানে তার দাদীর কাছে থাকত।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।








Leave a Reply