আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

গাজীপুরে ভূমিদস্যু চক্রের পক্ষে আইনজীবীর হুমকি থানায় সাংবাদিকের জিডি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ভূমিদস্যু ও জালিয়াত চক্রের পক্ষ নিয়ে এক সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। এ ঘটনায় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার গাজীপুর মহানগর প্রতিনিধি মো. আজিজুল হক গাজীপুর সদর মেট্রো থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গাছা থানার পলাশোনা এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ‘ঠাকুর দাস মণ্ডল’ নামে এক কথিত বাদীকে ব্যবহার করে মিথ্যা মামলা, জাল দলিল ও ভুয়া কাগজপত্র তৈরি করে সাধারণ মানুষের জমিজমা দখল করে আসছে। বিষয়টির অনুসন্ধানে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সাংবাদিক আজিজুল হক আদালত এলাকায় গিয়ে ওই মামলার বাদী ‘ঠাকুর দাস’-এর আইনজীবী মো. নবীজুল ইসলামের (গাজীপুর বারের সদস্য নম্বর ১২৯৮) সঙ্গে দেখা করেন।
সাংবাদিক পরিচয় জানার পর আওয়ামীপন্থী হিসেবে পরিচিত আইনজীবী নবীজুল ইসলাম ক্ষুব্ধ হয়ে বার কার্যালয়ের সামনে বলেন, নয়া দিগন্ত দুই নম্বর পত্রিকা, আপনি ভূয়া সাংবাদিক, কোনো তথ্য দিব না।  এরপর তিনি সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে তেড়ে আসেন এবং উপস্থিত অন্য সাংবাদিকদেরও সাইজ করার  হুমকি দেন।
স্থানীয় বিচারপ্রার্থীরা এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হলেও পরে আইনজীবী স্থান ত্যাগ করেন। তবে যাওয়ার সময় তিনি হুমকি দিয়ে বলেন, এই বিষয়ে নিউজ করলে দেখে নেব।
ঘটনার পর সাংবাদিক আজিজুল হক নিজেকে নিরাপত্তাহীন বলে দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, নবীজুল ইসলাম গাজীপুরের একটি প্রভাবশালী ভূমিদস্যু ও জালিয়াত চক্রের সক্রিয় সদস্য, যারা বিগত সরকার আমলে রাজনৈতিক আশ্রয়ে থেকে নিরীহ মানুষের সম্পত্তি দখল ও হয়রানি করে আসছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার বাদী হিসেবে যাকে ‘ঠাকুর দাস মণ্ডল’ বলা হচ্ছে, তার উল্লেখিত ঠিকানায় এমন কোনো ব্যক্তি বাস করেন না। অভিযোগে উল্লেখিত পুকুর দখলের ঘটনায়ও জাল দলিল তৈরি করে প্রতারণার প্রমাণ মিলেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের রেকর্ড রুমে তল্লাশি চালিয়ে গ্রহীতা ‘ঠাকুর দাস’ নামীয় দলিলের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
এদিকে এলাকাবাসী প্রশাসনের কাছে কথিত ‘ঠাকুর দাস মণ্ডল’-এর প্রকৃত পরিচয় উদঘাটন এবং সংশ্লিষ্ট প্রতারক চক্রের সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহদী হাসান পিপিএম বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক আজিজুল হককে এক আইনজীবী হুমকি দিয়েছেন-এ মর্মে তিনি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )