আজকের তারিখ- Fri-17-04-2026

কোন জেলায় কতজন করোনা রোগী শনাক্ত

যুগের খবর ডেস্ক: দেশে শনাক্ত হওয়া করোনা রোগীর প্রায় দুই তৃতীয়াংশই ঢাকা জেলার, ২০৯ জন। এরমধ্যে ঢাকা সিটিতেই করোনা রোগী ধরা পড়েছে ১৯৬ জন। এর বাইরে জেলার অন্যান্য জায়গায় ১৩ রোগী শনাক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ আইইডিসিআরের ওয়েবসাইটে করোনা শনাক্তের জেলাভিত্তিক আপডেট তথ্যে দেখা গেছে, ঢাকার পরই সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন নারায়ণগঞ্জে। এরিমধ্যে লকডাউন করে দেওয়া জেলাটিতে ৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া মাদারীপুরে ১১ জন রোগী শনাক্ত হয়েছেন। এর বাইরে আর কোনো জেলাতেই শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দুই অঙ্কে পৌঁছেনি।
কোন জেলায় কতজন করোনা রোগী শনাক্ত:
ঢাকা বিভাগ: ঢাকা সিটিতে ১৯৬ জন। সিটির বাইরে ঢাকা জেলায় ১৩ জন।
গাজীপুরে দুইজন, জামালপুরে তিনজন, কিশোরগঞ্জে একজন, মাদারীপুরে ১১ জন, নারায়ণগঞ্জে ৫৯ জন,
নরসিংদীতে চার জন, রাজবাড়ীতে একজন, টাঙ্গাইলে দুইজন, শরিয়তপুরে একজন, শেরপুরে দুইজন,
চট্টগ্রাম বিভাগ:
চট্টগ্রাম জেলায় নয়জন, কক্সবাজারে একজন, কুমিল্লায় চার জন,
সিলেট বিভাগ:
সিলেট জেলায় একজন, মৌলভীবাজারে একজন।
রংপুর বিভাগ:
রংপুর জেলায় দুইজন, গাইবান্ধায় আটজন, নীলফামারীতে একজন।
খুলনা বিভাগ:
চুয়াডাঙ্গায় একজন,
ময়মনসিংহ বিভাগ:
ময়মনসিংহ জেলায় চারজন,
মোট ৩৩০ জন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )