আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

নুরুল কবীর সভাপতি ও দেওয়ান হানিফ মাহমুদ সা. সম্পাদক সম্পাদক পরিষদ’র নতুন কমিটি গঠন

যুগের খবর ডেস্ক: নিউ এইজ সম্পাদক নুরুল কবীরকে সভাপতি, বণিক বার্তা’র সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদকে সাধারণ সম্পাদক করে সম্পাদক পরিষদ’র নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক ইত্তফাক সম্পাদক তাসমিমা হোসেন, সহকারী সাধারণ সম্পাদক সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ, নির্বাহী সদস্য যথাক্রমে-দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দৈনিক করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক এবং দৈনিক ইনকিলাব সম্পাদক এ.এম.এম. বাহাউদ্দিন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে দ্য ডেইলি স্টার সেন্টারে সভাপতি মাহফুজ আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্পাদক পরিষদ’র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পরিষদের নতুন নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়। পরিষদের সংবিধান অনুযায়ী নির্বাচিত নতুন কমিটির মেয়াদ দুই বছর।

সভায় বর্তমান নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা হলেন-মাহফুজ আনাম সম্পাদক ও প্রকাশক দ্য ডেইলি স্টার, মতিউর রহমান চৌধুরী সম্পাদক মানবজমিন, মতিউর রহমান সম্পাদক প্রথম আলো, শামসুল হক জাহিদ সম্পাদক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, তাসমিমা হোসেন সম্পাদক দৈনিক ইত্তেফাক, দেওয়ান হানিফ মাহমুদ সম্পাদক ও প্রকাশক বণিক বার্তা, নুরুল কবীর সম্পাদক নিউ এইজ, এ.এম.এম. বাহাউদ্দিন সম্পাদক দৈনিক ইনকিলাব এবং মোজাম্মেল হক সম্পাদক দৈনিক করতোয়া। এছাড়াও অনলাইনে সভায় যুক্ত ছিলেন-ড. এম. রমিজউদ্দিন চৌধুরী সম্পাদক দৈনিক পূর্বকোণ এবং রুশো মাহমুদ সম্পাদক সুপ্রভাত বাংলাদেশ। সভায় উপস্থিত নবযুক্ত সদস্যদের মধ্যে ছিলেন-শাহেদ মোহাম্মদ আলী সম্পাদক দৈনিক সমকাল, ইনাম আহমেদ সম্পাদক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, হাসান হাফিজ সম্পাদক কালের কণ্ঠ, আবু তাহের সম্পাদক বাংলাদেশ প্রতিদিন এবং মো. রেজাউল করিম লোটাস সম্পাদক ডেইলি সান।

নবনির্বাচিত সভাপতি নুরুল কবীর সম্পাদক নিউ এইজ, ভবিষ্যতে সম্পাদক পরিষদকে আরও সাফল্যের সাথে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি মুক্ত, নিরাপদ ও প্রভাবমুক্ত সাংবাদিকতা নিশ্চিত করতে নতুন কমিটির পক্ষ থেকে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার প্রকাশ করেন।

বর্তমান সভাপতি মাহফুজ আনাম তার সমাপনী বক্তব্যে বলেন, মুক্ত, নিরাপদ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে নতুন কমিটির নেতৃত্বে সম্পাদক পরিষদ আরও দৃঢ়ভাবে কাজ করবে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, এডিটোরিয়াল ইনস্টিটিউটকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কোনো প্রকার প্রভাবমুক্ত থেকে সম্পাদকরা দেশের গণমাধ্যমকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )