আজকের তারিখ- Wed-15-04-2026

রাজারহাটে ১০ কেজি গাঁজা সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন ছিনাই ইউনিয়নের রামকান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার সহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করে রাজারহাট থানা পুলিশ।

গত মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় রাজারহাট থানাধীন ছিনাই ইউনিয়নের রামকান্ত এলাকায় এলাকায় রাজারহাট থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৩,০০০/- টাকাসহ উক্ত মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- রাজারহাট থানাধীন ছিনাই ইউনিয়নের রামকান্ত এলাকার শ্রী নিরঞ্জন রায় (৩৫)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজারহাট থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার সহ ১ জনকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )