আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

নাগেশ্বরীতে একহাজার পিচ ইয়াবা ও প্রাইভেটকার জব্দ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: পুলিশের অভিযানে কুড়িগ্রামে ১ হাজার পিস ইয়াবা ও ১ টি প্রাইভেট কার জব্দসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার  খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় নাগেশ্বরী পৌরসভাধীন নাগেশ্বরী টু ফুলবাড়ী রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- নাটোর জেলার লালপুর উপজেলাধীন কামারহাটী এলাকার মোঃ রফিকুল ইসলাম (৪৮) ও নাটোর বাগাতিপাড়া থানাধীন মিস্ত্রীপাড়া এলাকার মোঃসুরুজ আলী(৩১)। মঙ্গলবার দুপুরে  নাগেশ্বরী থানার একটি চৌকস টিম নাগেশ্বরী পৌরসভাধীন নাগেশ্বরী টু ফুলবাড়ী রোড এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দসহ উক্ত মাদক কারবারিদ্বয়কে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার  খন্দকার ফজলে রাব্বি, পিপিএম  এর দিকনির্দেশনায় কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতা নাগেশ্বরী থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা ও ১টি প্রাইভেট কার জব্দসহ ২ জনকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )