যুগের খবর ডেস্ক: করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ বিতরণের দায়িত্ব সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ন্যস্ত করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, যদি সেনাবাহিনীসহ সশস্ত্র বাহিনীর সদস্যরা সারা দেশে চিরুনি অভিযান চালিয়ে খেটে খাওয়া-নিম্নমধ্যবিত্ত মানুষদের একটি তালিকা তৈরি করে। এরপর যত রকমের সাহায্য, যত রকমের ত্রাণ, ভিজিএফ-ভিজিডি এবং বয়স্কভাতা আছে তা সরাসরি বিতরণ করে তাহলে আমরা মানুষকে এই অবস্থা থেকে বাঁচাতে পারবো।
তিনি বলেন, গত ১২ বছর ধরে মেম্বার-চেয়ারম্যান যারা এসব লুটপাট কর্মকাণ্ডের সঙ্গে অভ্যস্ত, তাদের দিয়ে এই কাজ করা সম্ভব হবে না।
সরকার এটা উপলব্ধি করতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন, গতকাল তারা ওপেন মার্কেট সেল (ওএমএস) ছিলো, সেই ওএমএস বন্ধ করে দিয়েছে। এটা বন্ধ করে দিলে হবে? এই মার্কেট থেকে যারা ক্রয় করে তারা হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত।
মোশাররফ বলেন, আমি আগেও বলেছিলাম, যত টেস্ট করা যাবে আমাদের দেশে রোগীর সংখ্যা, আক্রান্তের সংখ্যা ততই বেশি পাওয়া যাবে। আমরা এটা অবহেলা করায় আসলে অনেক ক্ষতি হয়ে গেছে। যে ব্যক্তিটি চিহ্নিত ছিলো সে কিন্তু অনেককে সংক্রমিত করে ফেলেছে।
কারো কারো অবহেলার কারণে আমরা দেখছি যে, চিকিৎসকদের বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটানো হয় উল্লেখ করে তিনি বলেন, নানা রকমের মন্তব্য করা হয়। এমনকি এরইমধ্যে ছয় জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এটা চিকিৎসক-নার্স, স্বাস্থ্যকর্মীর মনোবল ভেঙে দেবে। আমি আশা করি যে, তাদের প্রতি ভালো আচরণ করে তাদেরকে উৎসাহিত করে দেশপ্রেমে উদ্ধুব্ধ করে জনস্বার্থে তাদেরকে মাঠে রাখা প্রয়োজন।








Leave a Reply