আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তা

যুগের খবর ডেস্ক: দৈনিক ডেইলি স্টার ভবনের সামনে বিক্ষোভকারীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি, নিউ এজ সম্পাদক নূরুল কবীর। রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টারের সামনে অগ্নিসংযোগ করে বিক্ষোভ প্রদর্শনের সময় তার প্রতিবাদ জানাতে গেলে এই অবস্থার সৃষ্টি হয়।
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ভিড়ের মধ্যে তার পিঠে ধাক্কা দিতে দেখা গেছে। তার চুল ধরে টানতে দেখা গেছে কাউকে।
সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নূরুল কবীর বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে যান। এদিন রাতে প্রথম আলোর ভবনেও আগুন জ্বালিয়ে নৈরাজ্য সৃষ্টি করে বিক্ষোভকারীরা। পরে আইনশৃঙ্খলাবাহিনী ও সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

দেশের অন্যতম খ্যাতনামা এই সাংবাদিকের সঙ্গে আচরণের প্রতিবাদে সাবেক সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ লিখেছেন, ‘নূরুল কবীর বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় বীরযোদ্ধা। হাসিনার অজস্র হুমকির মুখেও কোনোদিন সত্যি কথা বলা বন্ধ করেননি। আজকে গণমাধ্যমের ওপর দঙ্গলবাজির প্রতিবাদে একাই হাজির হয়েছিলেন। রক্তপিপাসু দঙ্গলের মুখোমুখি হয়েছেন।’
‘নুরুল কবীর ভাই তার আজকের এই কীর্তির মধ্য দিয়ে ইতিহাস ছাপিয়েছেন। কবীর ভাই, ডাক দেবেন! আপনার ডাকে যেকোনো জায়গায় যাবো। আমাদের একজন কবীর ভাই আছেন, দঙ্গলকে ভয় করি না। হাসিনার গুণ্ডাতন্ত্রকে ভয় করিনি।’
সাংবাদিক রাজিব আহাম্মদ তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, নুরুল কবির শুধু সাংবা‌দিক নন, সাহসী মানুষ। ‌সেই ওয়ান ইলা‌ভেন থে‌কে শুরু ক‌রে শেখ হা‌সিনার আমলে চরম প্রতিকূলতার মধ্যে তি‌নি সত‌্য বলেছেন। অন‌্যায়ের সমালোচন করেছেন। উনার সম্পা‌দিত নিউ এজে মানবা‌ধিকা‌রের পক্ষে রিপোর্ট ছাপা হ‌য়ে‌ছে। তার মতো মানুষকে আজ ডেইলি স্টার কার্যাল‌য়ের সামনে আওয়ামী লীগ বলে গালি-গালাজ করা হলো।’
তিনি প্রশ্ন করেন, ‘এরা কারা? এরা শেখ হ‌া‌সিনার সময়ে মুখ বন্ধ রাখা কিংবা পা‌লিয়ে বেড়া‌নো ক‌য়েকটা উগ্রবাদী এবং তাদের সাগরেদ। এদেশের ভালো এরা চায় না। হাদির শাহাদাতের শোক-ক্ষোভকে ধ্বংসযজ্ঞে ব‌্যবহার করলো নির্বাচন ভন্ডুল কর‌তে চাওয়া ‌কিছু চি‌হ্নিত উগ্রবাদী।’

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )