মোঃ রাব্বি রাশেদ পলাশ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ রবিবার (০৪/০১/২০২৬ খ্রি.) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদরে অবস্থিত ০১টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি সংগ্রহ করার অপরাধে বেলগাছা ইউনিয়নের হরিরাম মৌজায় অবস্থিত মেসার্স আরকেবি নামক ব্রিকসকে ১ লক্ষ টাকা অর্থদন্ড ধার্য্যপূর্বক আদায় এবং এ ধরণের কাজের জন্য সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুপচাঁদ। এসময় প্রসিকিউটর হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ জেলা পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।








Leave a Reply