আজকের তারিখ- Thu-05-03-2026

উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ দোকানে জরিমানা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান মাসে বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ দোকানকে ১০ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

সোমবার (০২ মার্চ) দুপুরে উলিপুর বাজারে মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযানে দেখা যায়, কয়েকটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে  রমজান মাস উপলক্ষে খাবার রেস্টুরেন্ট, ফল ও মুদি দোকানে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৩টি রেস্টুরেন্ট এবং ১টি হলুদের দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া রাস্তা দখল করে কেনাবেচার দায়ে এক ব্যক্তিকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়। সর্বমোট জরিমানার পরিমাণ ১০,৫০০ টাকা।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মেহেদী হাসান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন উলিপুর।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )