আজকের তারিখ- Thu-05-03-2026

ইরানের বিরুদ্ধে আমরা খুব ভালো অবস্থানে আছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সাথে এক বৈঠকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নিজেদের অগ্রগতির কথা তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে।
ট্রাম্প বলেন, ‘আমরা খুব ভালো করছি।’ সামরিক সক্ষমতা নিয়ে তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অকার্যকর করে দেওয়া হয়েছে। ইরান এখনো তাদের উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে বলে স্বীকার করলেও, মার্কিন বাহিনী সেই সব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে বলে তিনি জানান।
যুদ্ধ-পরবর্তী ইরানের শাসনভার কার হাতে থাকবে, সে বিষয়েও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দেশটির সাবেক শাহের ছেলে রেজা পাহলভির পরিবর্তে ইরানের অভ্যন্তরীণ কোনো নেতৃত্বকে তিনি বেশি প্রাধান্য দিচ্ছেন।
ট্রাম্প বলেন, ‘রেজা পাহলভিকে খুব ভালো মানুষ বলেই মনে হয়। তবে আমার কাছে মনে হয়, দেশটির ভেতর থেকে উঠে আসা কোনো নেতা দায়িত্ব নিলে তা বেশি কার্যকর হবে।’
ইরানের ভবিষ্যৎ নেতৃত্বের বিষয়ে উদ্বেগের কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এই যুদ্ধের সবচেয়ে খারাপ দিক হতে পারে যদি এমন কেউ ক্ষমতা দখল করে যে বর্তমান নেতৃত্বের মতোই অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতি এড়াতে চায় বলে জানান ট্রাম্প।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )