বিনোদন ডেস্ক : বাঙালির পহেলা বৈশাখ উদযাপনকে আরও রাঙিয়ে দেয় পহেলা বৈশাখের গানগুলো। প্রতি বছরই বৈশাখ ঘিরে প্রকাশিত হয়ে নতুন নতুন গান। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। পহেলা বৈশাখ সামনে রেখে কণ্ঠশিল্পী সোহানা ইসলাম নিয়ে এলেন ‘বাবুজি’ শিরোনামের নতুন গান।‘বাবুজি’ গানটির কথা ও সুর করেছেন নিজেই সোহানা ইসলাম, আর সংগীতায়োজন করেছেন এন এ ফরহাদ। গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে তরুণ মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যাকে। ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা সাইদুল ইসলাম সাঈদ এবং কোরিওগ্রাফি করেছেন হিরা সিকদার।
সোমবার (১৩ এপ্রিল) এফ কে মিউজিক ভিডিও স্টেশন-এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। মুক্তির পর থেকেই গানটি ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া পাচ্ছে।
নতুন গান প্রসঙ্গে সোহানা ইসলাম বলেন, বৈশাখ বাঙালির সবচেয়ে বড় উৎসব, যা আমাদের সংস্কৃতি, শিকড় ও ভালোবাসার প্রতীক। এই বিশেষ দিনকে ঘিরেই গানটি তৈরি করা হয়েছে এবং তিনি আশা করছেন, এটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।
অন্যদিকে প্রিয়া অনন্যা জানান, ‘বাবুজি’ একটি দারুণ কাজ। গানের সুর, কণ্ঠ ও উপস্থাপনা সব মিলিয়ে এটি দর্শকদের ভালো লাগবে বলেই তার বিশ্বাস।
নির্মাতা সাইদুল ইসলাম সাঈদ বলেন, গানটির ভিডিওতে ভিন্নধর্মী ভিজ্যুয়াল উপস্থাপনার চেষ্টা করা হয়েছে, যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে।
সব মিলিয়ে ‘বাবুজি’ গানটি এবারের বৈশাখে দর্শক-শ্রোতাদের জন্য একটি বিশেষ সংযোজন হয়ে উঠতে যাচ্ছে।








Leave a Reply