আজকের তারিখ- Tue-14-04-2026

চিলমারীতে “বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ” এর, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের দাবিতে, মানববন্ধন অনুষ্ঠিত

হাবিবুর রহমান: সারাদেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে “বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ” এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ই এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরের সামনে, “বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ” চিলমারী উপজেলা শাখার সভাপতি জয়নব খাতুনের সভাপতিত্বে “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের দাবিতে” মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, “বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের” উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুফিয়া বেগম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নয়ন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সদস্য জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি” নির্বাচনী ইশতিহারে ঘোষনা করেছিলো। তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে, প্রথম ১৮মাসে ১কোটি বেকার পুরুষ-মহিলাদের কর্মসংস্থানের করবে। উক্ত ঘোষণার প্রেক্ষিতে আমরা বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সদস্যবৃন্দ, বিএনপিকে ধানের শীষ মার্কায় ভোট দেই। বিএনপি সরকার গঠনের প্রায় ২মাস চলছে, কিন্তু আমরা সাধারণ দারিদ্র পরিবারের বেকার পুরুষ মহিলাগণ অবহেলিত ও বঞ্চিত হয়ে আছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আলোচনার মাধ্যমে, বেকার মুক্ত বাংলাদেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে চাই।
তারা আরও বলেন, আমরা আর বেকার থাকতে চাই না। আমরা কর্মসংস্থানের ব্যবস্থা চাই, যাতে করে ৩ বেলা ২মুটো করে ডালভাত খেতে কোন মত জীবন-যাপন করতে পারি। এবং ছেলে-মেয়েদের কে কোন রকম লেখা-পড়া করাতে পারি। আমরা যদি লেখা-পড়া করে ঘরে বসে থাকি, তাহলে আমাদের অর্জন করা সার্টিফিকেট গুলো যত্ন করে রেখে লাভ কি?? বলে জানান তারা। পরে আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসারকে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকযোগে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )