আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

চিলমারীতে জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে সাংবাদিকসহ আহত- ৫

এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছে। শনিবার সকালে চিলমারী উপজেলার পুর্ব মাচাবান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আব্দুল মান্নান (৭০), সাংবাদিক হুমায়ুন কবীর (৪৫), মাইদুল ইসলাম (৩৫), মাজেদুল ইসলাম (২২) ও খায়রুল আলম (৪০)। আহতদের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের পুর্ব মাচাবান্দা গ্রামের আলহাজ্ব আব্দুল মান্নানের জমিতে জোরপূর্বক ধান কর্তন করাকে কেন্দ্র করে ভোর রাতে প্রতিপক্ষ মৃত কফিল উদ্দিন এর ছেলে আবু সামা (সাবেক সেনা সদস্য) মোঃ জাহেদুল ইসলামের যোগসাজসে দলবলসহ উক্ত জমিতে ধান কাটা শুরু করে। এমতাবস্থায় খবর পেয়ে আব্দুল মান্নান তার জমিতে ধান কাটা নিষেধ করলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রতিপক্ষ আবু সামা মহিলাসহ ২০-২৫জনের একটি সংঘবদ্ধ দল আব্দুল মান্নান এর উপর অতর্কিতভাবে হামলা চালায়। আব্দুল মান্নানের ডানহাত ভেঙ্গে যায়। পরে খবর পেয়ে আব্দুল মান্নান এর ৪ সন্তান এগিয়ে আসলে লাঠি, ছোড়া, দা-কুড়াল, লোহার রড, বল্লম, সাবল, খন্তি, রাম দা, বেকিসহ ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। এতে দৈনিক যুগের আলো পত্রিকার চিলমারী প্রতিনিধি হুমায়ুন কবীর এর মাথায় আঘাত করলে মারাত্বক জখম হয়। তার মাথায় ৫টা সেলাই দেয়া হয়েছে। এছাড়াও বাকি ৩ ভাই এর নাক, মুখ, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
চিলমারী মডেল থানার ওসি (তদন্ত) সরকার ইফতেখারুল মোকাদ্দেম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )