আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

চিলমারীতে আরো একজন করোনা রোগী শনাক্ত

এস, এম নুআস: কুৃড়িগ্রামের চিলমারীতে করোনায় আরো ১ ব্যক্তি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ জনে।
আক্রান্ত ব্যক্তি মাচাবান্দা নামাচর গ্রামের মোস্তাফিজার রহমানের দ্বিতীয় পুত্র ১৭ বছর বয়সী আল মামুন। তার বড় ভাই মোঃ মাসুদ মিয়াও করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলশনে রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম জানান, এ পর্যন্ত চিলমারী উপজেলা থেকে মোট ২৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৬ জনের ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে দু‘জনের ফলাফল পজেটিভ। আজ সকালে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ জোবাইর হোসেনের নেতৃত্বে একটি চিকিৎসক দল কোভিট-১৯ আক্রান্ত ব্যক্তি মাসুদ ও আল মামুনের বাড়ীতে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করেন। তারা জানান, মাসুদ ও আল মামুন সুস্থ্য রয়েছে। তবে আজও চিলমারীতে গাজীপুর থেকে বেশ কয়েকটি পরিবার মাচাবান্দা ও রাজারভিটা গ্রামে এসেছেন বলে খবর পাওয়া গেছে। গাজীপুর মাচাবান্দা ফেরত ব্যক্তির নাম মোঃ আতাউর রহমান, পিতা আব্দুল মজিদ সরকার। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানিয়েছেন। এদিকে চিলমারীতে দু‘জন ব্যক্তি আক্রান্ত হলেও কেউই লকডাউন কিংবা সামাজিক দুরুত্বতা মানছেন না। অবাধে চলাফেরা করছেন সবাই। এমনকি ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুর ফেরতরাও অবাধে চলাফেরা করছেন। পুলিশী তৎপরতা শিথিল রয়েছে বলে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )