আজকের তারিখ- Sun-19-04-2026
 **   ভূরুঙ্গামারীর তিনটি ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি গঠন **   সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালিত **   কুড়িগ্রামে জ্বালানি তেল মাদকদ্রব্যসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি **   কৃষকরা লোকসান গুনছে মরিচ ও পেঁয়াজে কুড়িগ্রামে  চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার **   কুড়িগ্রামে চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম **   ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন **   কুড়িগ্রামে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত **   চিলমারীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার **   ৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে

চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্প কাজের ধীরগতিতে ভাঙ্গন : এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের কাজের ধীরগতিতে নদীভাঙ্গন দেখা দেওয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসি।
মঙ্গলবার দুপুরে চিলমারী উপজেলার ফকিরের হাট এলাকায় ডানতীর রক্ষা প্রকল্পের কাজের ধীর গতির কারণে নদী ভাঙ্গনের শিকার হয়ে এলাকাবাসী নদীর ঘাটে এ মানববন্ধন করে। কাজের ধীরগতির ফলে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় প্রায় ২ হাজার বালুর জিও বস্তা সময় মত নদে না ফেলার কারণে পানিতে তলিয়ে যায়। এতে পাউবো বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজারসহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষ নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, আশরাফুল ইসলাম, বাইজিদ আলী, কয়ছার আলী, শহীদুর রহমান, মজাহার আলী ও জামসেদ আলী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ব্রহ্মপুত্র নদ থেকে একটি কুচক্রী মহল দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে আসছিল। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কোন প্রকার বাঁধা প্রদান না করায় উজানের ঢল ও টানা তিন দিনের বর্ষনে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। সরকার সময়মত টাকা বরাদ্দ দিলেও ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো সময়মত কাজ না করা ও দীর্ঘদিন থেকে অবাধে বালু উত্তোলন করার ফলে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের কাজ ভেস্তে যেতে বসেছে। খুব দ্রæত কাজ শেষ করে তাদের রক্ষার দাবি সকলের। এব্যাপারে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্ বলেন, পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )