আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

আমার বাড়িতে চুল্লি বানিয়ে পুড়িয়ে দিন : মমতা

যুগের খবর ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। তবে এমন পরিস্থিতিতে করোনা হাসপাতাল তৈরি এবং ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের দেহ সৎকার নিয়ে অনেকেই সমস্যা তৈরি করছে পশ্চিমবঙ্গে। করছেন বিক্ষোভও। বিষয়টি নিয়ে বিরক্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এনিয়ে বিরক্তির সুরে তিনি বলেছেন, আমার বাড়ির মধ্যে চুল্লি বানিয়ে পুড়িয়ে দিন।

ভারতের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতা বলেন, কী দিতে পেরেছেন আপনারা? আমরা ভেবেছিলাম ১০ হাজার ভেন্টিলেটর পাব। ফ্রি ড্রাগস, পিপিই পাব। খালি হাতে তালি বাজালে হয়ে গেল? কী দিয়েছেন? যা দিয়েছেন তা দিয়ে মার্চ থেকে এখনো চলে যাবে? সামনেই নির্বাচন বলে একটা রাজ্যকে সারাক্ষণ গালি দেওয়া হচ্ছে। সব সময় রাজনীতি করবেন না। বাংলায় যা আছে তাই দিয়ে করোনা সামাল দেব।

ভারতজুড়ে করোনা গ্রাফ যে ঊর্ধ্বমুখী হবে, তা আগেই আঁচ করেছিলেন বিশেষজ্ঞরা। সেই অনুযায়ী ব্যবস্থাও নিয়েছে প্রায় প্রতিটি রাজ্য। বাংলাও তার ব্যতিক্রম নয়। বেশ কয়েকটি সরকারি হাসপাতালকে পুরোপুরি কভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে। কিছু বেসরকারি হাসপাতালও অধিগ্রহণ করেছে রাজ্য সরকার।

এ ছাড়া বিভিন্ন জায়গায় গড়ে তোলা হয়েছে সেফ হোম। তবে কখনো করোনা হাসপাতাল তৈরি করা নিয়ে আবার কখনো করোনা রোগীর দেহ সৎকার নিয়ে বারবার তৈরি হয়েছে উত্তেজনা। বিক্ষোভ দেখিয়েছে বহু মানুষ। আবার কখনো কখনো করোনা রোগীর দেহ না হওয়া সত্ত্বেও সৎকারে বাধা দেওয়া হচ্ছে। প্রায় বেশির ভাগ দিনই এমন অভিযোগ সামনে আসে। তবে সব কিছুর পরেও পশ্চিমবঙ্গ করোনা পরিস্থিতি সামলে নেবে বলেই আশাবাদী মমতা।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )