স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে চিলমারী উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নয়ারহাট ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আবু হানিফা। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ ফজলুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ সাহেব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাদাকাত হোসেন সাজু, যুবদল সভাপতি মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন চৌধুরী, যুবনেতা রুহুল আমিন জিয়া, ছাত্রনেতা জাহাঙ্গীর আলম সাদ্দাম ও আতিকুর রহমান আতিক প্রমুখ।








Leave a Reply