যুগের খবর ডেস্ক: করোনাকালীন রংপুরে ভয়ঙ্কর আকার ধারণ করেছে ধর্ষণ, যৌন নিপীড়ন ও নারী নির্যাতনের সংখ্যা। গত বছর থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত মাত্র নয় মাসেই ধর্ষণের সংখ্যা প্রায় দেড়গুণ। ২০১৯ সালে ১০ মাসে ২৭৯টি নারী নির্যাতন মামলা হলেও এ বছর নয় মাসেই নারী নির্যাতন ৩৭৯টি। জিআরও অফিস সূত্রে এসব তথ্য পাওয়া যায়।
রংপুরে সেপ্টেম্বর মাসে হারাগাছ থানাধীন উত্তর ঠাকুরদাশ এলাকায় পিতা তইজার রহমান কর্তৃক ধর্ষিত হয় ১৩ বছরের নিজ কন্যা। এছাড়াও নগরীর গণেশপুর এলাকা থেকে একই ঘরে দুই বোনের লাশ উদ্ধার করা হয়। বড়বোনকে ধর্ষণের পর হত্যা আর ছোট বোনকে হত্যা করা হয় দেখে ফেলার জন্য। ২০২০ সালে এমন নরকীয় ঘটনা করোনা মহামারি ও সামাজিক অবক্ষয়ের কারণে অনেক বেশি বেড়ে গেছে বলে মনে করছেন অনেকেই।
জিআরও অফিস সূত্রে আরো জানা যায়, ২০২০ সালে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রংপুর জেলার বিভিন্ন উপজেলা ও রংপুর মেট্রোপলিটন এলাকায় ধর্ষণের সংখ্য ১১৬টি। যেখানে ২০১৯ সালে নয় মাসে এই সংখ্যা ছিল ৮০টি। এ ছাড়া এ বছর যৌন নিপীড়ন ৪৬টি, ধর্ষণের চেষ্টা ও মারধরের ঘটনায় ৩৭টি, অপহরণের ১০৪টি ও যৌতুকের ৬৬টি নারী নির্যাতন মামলা নিবন্ধিত হয়েছে। এ বছর ধর্ষণের ফলে গঙ্গাচড়া, পীরগঞ্জ ও বদরগঞ্জ উপজেলায় তিনজনের মৃত্যু হয়। এছাড়া যৌতুকের জন্য পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলায় দুজনকে এবং রংপুর মেট্রোপলিটন এলাকায় দুজনকে হত্যা করা হয়।
এনিয়ে উপÑপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফের সঙ্গে কথা বলা হলে তিনি জানান, ‘করোনাকালীন আমরা দেখতে পাচ্ছি পারিবারিক সহিংসতা, নারী নির্যাতন, সামাজিক অস্থিতিশীলতা অনেকটা বেড়ে গেছে। আগে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে বিভিন্ন পাড়া-মহল্লা অপরাধ প্রতিরোধের ব্যাপারে সভা করা হতো। এখন এটি সম্ভব হচ্ছে না করোনার কারণে। নারী নির্যাতন প্রতিরোধের ব্যবস্থা আমাদের হাতে থাকে না। আমরা খবর শোনা মাত্রই অপরাধী ধরার আপ্রাণ চেষ্টা করি। নারী নির্যাতন প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমাজ, পরিবার তথা নিজেকেও দায়িত্ব নিতে হবে।
এনিয়ে সুজনের রংপুর সভাপতি ফখরুল আনাম বেনজু বলেন, টিকটকের মাধ্যমে রাতারাতি সেলেব্রেটি হওয়ার প্রবণতা ও সেটার সহজলভ্যতা, ক্রাইম পেট্টোলের মাধ্যমে অপরাধ করা ও লুকানোর কারচুপি, সামাজিক অনুশাসন না থাকা, পারিবারিক সম্প্রীতি ও দায়িত্বহীনতাই এসব অপরাধ বাড়িয়ে তুলেছে। এছাড়াও আকাশ সংস্কৃতির অপব্যবহার ও যুবসমাজের কাছে পর্নোগ্রাফির অবাধ ব্যবহার ধর্ষণের জন্য দায়ী। এখনই সময় এসব রুখে দাঁড়ানোর।
বাংলাদেশ মহিলা পরিষদ, রংপুর সভাপতি হাসনা বেগম বলেন, ‘আমাদের জাতীয় চেতনাকে ভুলে গিয়ে একদল অসৎ মানুষ যুবসমাজকে ভুল পথে পরিচালনা করছে। তাই রাজনৈতিক ব্যানারে ধর্ষণ করার সাহস পাচ্ছে। গ্রামাঞ্চলেও সামাজিক অনুশাসনের ভঙ্গুতা আর পর্নোগ্রাফির কারণে যৌন নির্যাতন চলছে।’
জিআরও অফিস তথ্যমতে, রংপুর কোতোয়ালি থানায় ২০২০ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ধর্ষণের পাঁচটি, যৌন নিপীড়নের তিনটি ও দুটি জোরপূর্বক ধর্ষণের চেষ্টা ও একটি যৌতুক মামলা দায়ের করা হয়।
গঙ্গাচড়া থানায় ধর্ষণের সাতটি, এদের মধ্যে ধর্ষণের ফলে একজনের মৃত্যু হয়, যৌন নিপীড়নের ও মারধরের ছয়টি, জোরপূর্বক ধর্ষণের চেষ্টা ছয়টি, ১২টি অপহরণ ও সাতটি যৌতুক মামলা দায়ের করা হয়।
কাউনিয়া থানায় ধর্ষণের ছয়টি, যৌন নিপীড়নের ও মারধরের চারটি, জোরপূর্বক ধর্ষণের চেষ্টার দুটি, তিনটি অপহরণ ও চারটি যৌতুক মামলা দায়ের করা হয়।
তারাগঞ্জ থানায় ধর্ষণের তিনটি, জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চারটি, পাঁচটি অপহরণ ও একটি যৌতুক মামলা দায়ের করা হয়।
পীরগঞ্জ থানায় ধর্ষণের ১৭টি গণধর্ষণের একটি, যৌন নিপীড়নের ও মারধরের দুটি, জোরপূর্বক ধর্ষণের চেষ্টা দুটি, ছয়টি অপহরণ ও ১১টি যৌতুক ও নারী নির্যাতন মামলা দায়ের করা হয়। এদের মধ্যে একজনকে যৌতুকের জন্য হত্যা এবং ধর্ষণের ফলে একজনের মৃত্যু হয়।
বদরগঞ্জ থানায় ধর্ষণের ১১টি, যৌন নিপীড়নের ও মারধরের সাতটি, জোরপূর্বক ধর্ষণের চেষ্টা পাঁচটি, দুটি অপহরণ ও ছয়টি যৌতুক মামলা দায়ের করা হয়। এদের মধ্যে ধর্ষণের ফলে একজনের মৃত্যু হয়।
পীরগাছা থানায় ধর্ষণের আটটি, যৌন নিপীড়নের চারটি, জোরপূর্বক ধর্ষণের চেষ্টা দুটি, পাঁচটি অপহরণ ও আটটি যৌতুক মামলা দায়ের করা হয়। এদের মধ্যে ধর্ষণের ফলে একজনের গর্ভপাত ঘটানো হয়।
মিঠাপুকুর থানায় ধর্ষণের ১৬টি, যৌন নিপীড়নের ও মারধরের ছয়টি, জোরপূর্বক ধর্ষণের চেষ্টা পাঁচটি, ১১টি অপহরণ ও ১১টি যৌতুক মামলা দায়ের করা হয়। এদের মধ্যে একজনকে যৌতুকের জন্য হত্যা করা হয়।
এছাড়াও রংপুর মেট্রোপলিটনে ধর্ষণের ২০টি, যৌন নিপীড়নের ও মারধরের নয়টি, জোরপূর্বক ধর্ষণের চেষ্টা ছয়টি, ২২টি অপহরণ ও ১৯টি যৌতুক মামলা দায়ের করা হয়। এদের মধ্যে দুইজনকে যৌতুকের জন্য হত্যা করা হয়।
রংপুর মেট্রোপলিটনের আওতাধীন হারাগাছ থানায় ধর্ষণের পাঁচটি, যৌন নিপীড়নের একটি, জোরপূর্বক ধর্ষণের চেষ্টা তিনটি, নয়টি অপহরণ ও পাঁচটি যৌতুক মামলা দায়ের করা হয়।
রংপুর মেট্রোপলিটনের আওতাধীন তাজহাট থানায় ধর্ষণের ছয়টি, যৌন নিপীড়নের একটি, জোরপূর্বক ধর্ষণের চেষ্টা একটি, পাঁচটি অপহরণ ও চারটি যৌতুক মামলা দায়ের করা হয়।
রংপুর মেট্রোপলিটনের আওতাধীন হাজিরহাট থানায় ধর্ষণের ছয়টি, জোরপূর্বক ধর্ষণের চেষ্টা পাঁচটি, পাঁচটি অপহরণ ও দুটি যৌতুক মামলা দায়ের করা হয়।
রংপুর মেট্রোপলিটনের আওতাধীন পরশুরাম থানায় ধর্ষণের একটি, যৌন নিপীড়নের একটি, জোরপূর্বক ধর্ষণের চেষ্টা তিনটি, পাঁচটি অপহরণ ও দুটি যৌতুক মামলা দায়ের করা হয়।
রংপুর মেট্রোপলিটনের আওতাধীন মাহিগঞ্জ থানায় ধর্ষণের পাঁচটি, যৌন নিপীড়নের দুটি, জোরপূর্বক ধর্ষণের চেষ্টা একটি, নয়টি অপহরণ ও দুটি যৌতুক মামলা দায়ের করা হয়।








Leave a Reply