আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

চিলমারীতে জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: চিলমারীতে জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে সকালে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল আমিন ও সাধারণ সম্পাদক মোঃ নুরনবী ইসলাম। পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, বিশেষ মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ নুর আলম রাকু, বঙ্গবন্ধু পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন প্রমুখ বক্তব্য রাখেন। পরে ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )