স্টাফ রিপোর্টার: চিলমারীর বন্যার্ত মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ডাবিøউএফপি ও ইউনাইটেডন্যাশন এর সহায়তায় ২০২০ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত চিলমারী উপজেলার অষ্টমীরচর ও নয়ারহাট ইউনিয়নের ৮‘শ মানুষের মাঝে জনপ্রতি ৪ হাজার ৫‘শ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আমছমা বেগম চৌধুরী, কুড়িগ্রাম রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য মোঃ কাজিউল ইসলাম এবং ইউনিট প্রধান এ, বি, এম বায়েজীদ প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।








Leave a Reply