আজকের তারিখ- Wed-15-04-2026

হুইপ স্বপন করোনায় আক্রান্ত

জয়পুরহাট প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ এবং জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনের সংসদ সদস্য স্বপন আবু সাঈদ আল মাহমুদ (স্বপন)। তিনি নিজেই আজ শুক্রবার এই তথ্য নিশ্চিত করেন।

জয়পুরহাট-২ আসনের এই সংসদ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আমি গতকাল ( বৃহস্পতিবার) থেকে করোনা আক্রান্ত। আমার স্ত্রী গত ১১ দিন ধরে আক্রান্ত। অনুগ্রহপূর্বক আমাদের জন্য দোয়া করবেন।’

জানা গেছে, এখন পর্যন্ত স্বপনের কোনো শারীরিক জটিলতা দেখা দেয়নি। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তবে তার স্ত্রী মেহবুবা আলম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন।
আজ শুক্রবার সকালে আবু সাঈদ আল মাহমুদ স্বপনের ব্যক্তিগত সহকারী এবি এম ইমরুল হাসান সৈকত বিষয়টি নিশ্চিত করেছেন।

এবি এম ইমরুল হাসান সৈকত জানান, গত ৫ নভেম্বর হুইপ স্বপনের স্ত্রী মেহবুবা আলমের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর বৃহস্পতিবার সকাল থেকে কিছুটা অসুস্থ বোধ করেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তার জ্বর আসায় করোনা পরীক্ষা করার জন্য বৃহস্পতিবার সকালে নমুনা জমা দেন তিনি। রাতেই তার করোনা শনাক্তের ফল পজেটিভ বলে জানা যায়।

শুক্রবার জুম্মার নামাজের পর তার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয় বলে জানিয়েছেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হক্কানি।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )