আজকের তারিখ- Wed-15-04-2026

২৫ পৌরসভায় নির্বাচন ২৮ ডিসেম্বর

যুগের খবর ডেস্ক: প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার বিকালে এ তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব মো. আলমগীর।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেখ দিন ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৮ ডিসেম্বর।
সচিব জানান, প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  প্রথম ধাপের সবকটি পৌরসভায় ইভিএমে ভোট হবে।
যে ২৫টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে- তা হল: পঞ্চগড় জেলার পঞ্চগড় পৌরসভা, পাবনার চাটমোহর, ময়মনসিংহের গফরগাঁও, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, কুষ্টিয়ার খোকসা, নেত্রকোনার মদন, দিনাজপুরের ফুলবাড়ী, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ, রংপুরের বদরগঞ্জ, খুলনার চালনা, ঢাকার ধামরাই, কুড়িগ্রাম, বরগুনার বেতাগী, গাজীপুরের শ্রীপুর, রাজশাহীর পুঠিয়া, পটুয়াখালীর কুয়াকাটা, সুনামগঞ্জের দিরাই, রাজশাহীর কাটাখালী, বরিশালের উজিরপুর, মৌলভীবাজারের বড়লেখা, সিরাজগঞ্জের শাহজাদপুর, বরিশালের বাকেরগঞ্জ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও চট্টগ্রামের সীতাকুণ্ড।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )