আজকের তারিখ- Wed-15-04-2026

ডিমলায় গবাদি পশুর কৃমি মুক্তকরণ কার্যক্রম

মোঃ ফয়সাল আহমেদ, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: ডিমলা উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ২৮ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রেজাইল হাসান এর সভাপতিত্বে ও এলডিডিপি প্রকল্পের এলএসপি মোঃ বাদশা সেকেন্দারের সঞ্চালনায় গবাদি পশুর কৃমি মুক্তকরণ কার্যক্রম দিনব্যাপী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়। অন্যান্যদের মধ্যে ছিলেন- অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আখতার হাবীব সরকার, এলডিডিপি প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মাহফুজ বিন সামন্স, ভিএফএ মোঃ মমিনুর রহমান, এলইও রাবেয়া সুলতানা, মাহফুজ সহ সকল এলএসপি ও ভ্যাকসিনেটরগণ। বক্তারা গবাদি পশুর কৃমিনাশক ওষুধের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিষদ আলোচনা সহ গবাদি পশুর কৃষি ক্ষতিকর দিকগুলো তুলে ধরে সুস্থ গবাদি পশু পালনের লক্ষ্যে দুধ-মাংস উৎপাদন বৃদ্ধির জন্য প্রতি তিন মাস অন্তর-অন্তর কৃমিনাশক ওষুধ দেওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। অপর দিকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পইন শুভ উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )