আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

মা হতে চলেছেন এমা স্টোন

বিনোদন ডেস্ক: মার্কিন অভিনেত্রী এমা স্টোন নিজে কিছু না বললেও ছবিতে ধরা পড়েছে তিনি অন্তঃসত্ত্বা।
প্রচার মাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে খুব কম বিষয়ই প্রকাশ করেন ‘দি অ্যামেইজিং স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী এমা স্টোন। তারপরও গণমাধ্যমের কর্মীরা তার পিছু ছাড়েনি।
যে কারণে ‘দি ডেইল মেইল ডটকম’য়ের ক্যামেরায় ধরা পড়লো এমা স্টোনের মা হতে যাওয়ার কারণে শারীরিক পরিবর্তনের দৃশ্য।
লস অ্যাঞ্জেলেসের রাস্তায় এক বন্ধুর সঙ্গে হাঁটার সময় দেখা গেছে এমা স্টোনের বেড়ে ওঠা পেট।
ছবির সূত্র ধরে ‘ই নিউজ’ এই অভিনেত্রীর ব্যাপারে জানতে চাইলেও কোনো সাড়া মেলেনি তার কাছ থেকে। তবে পারিবারিক এক সূত্রের বরাত দিয়ে এই সংবাদ মাধ্যম জানায় এমা সত্যিই মা হতে চলেছেন।
সেই সূত্র বলেন, “এমা তার বিবাহীত জীবনকে ভালোবাসে এবং সে অবশ্যই অন্তঃসত্ত্বা।”
মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’য়ের বিভাগী পরিচালক ডেভ ম্যাকক্যারি ও অস্কার জয়ী অভিনেত্রী এমা স্টোন দম্পতি এবারই প্রথম জনক-জননী হতে চলেছেন। দীর্ঘ প্রেমের পর এই দম্পতি বিয়ে করেন ২০১৯ সালে। আর সেই খবরও তারা খুব ফলাও করে প্রচার করেননি।
মহামারীর কারণে ২০২০ সালে তাদের বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয় বলে গণমাধ্যমে খবর আসে। তবে যা বোঝা যাচ্ছে এখন আর বিয়ের অনুষ্ঠান নয়, হয়ত সন্তান জন্মানোর অনুষ্ঠানের খবর গনমাধ্যমে প্রকাশ পাবে।
ডেমিয়েন শাজ্যাল পরিচালিত ‘লা লা ল্যান্ড’য়ে অভিনয়ের জন্য ২০১৭ সালে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জয় করেন ৩২ বছর বয়স্ক এমা স্টোন। তবে সময় নিয়ে ঘাপলা হওয়াতে একই পরিচালকের ‘ব্যাবিলন’ ছবি থেকে তাকে গত বছর বাদ দিয়ে নেওয়া হয় ‘হার্লি কুইন’ খ্যাত অস্ট্রেলিয়ান অভিনেত্রী মার্গোট রোবিকে।
প্যারামাউন্ট পিকচার্সের ‘ব্যাবিলন’ ছবিটি ২০২১ সালের ডিসেম্বরে মুক্তির তারিখ ঠিক হয়ে আছে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )