আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা বাইডেনের

যুগের খবর ডেস্ক: সম্পদ আটকে দেওয়াসহ মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এমন ঘোষণা দিয়েছেন।
জান্তা সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অং সান সু চি ও উইন মিন্টসহ আটক রাজনৈতিক নেতাকর্মীদের অবিলম্বে ছেড়ে দিতে আজ মিয়ানমারের সেনাবাহিনীকে আবারও আহ্বান জানাচ্ছি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।
সামরিক বাহিনীকে অবশ্যই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ১০০ কোটি ডলারের তহবিলে জেনারেলরা যাতে হাত দিতে না পারেন, তার প্রশাসন সেই ব্যবস্থা নিচ্ছে।
এ সময়ে শিগগিরই নতুন নিষেধাজ্ঞা আসছে বলেও হুশিয়ারি দেন এই ডেমোক্র্যটিক প্রেসিডেন্ট।
বাইডেন বলেন, অভ্যুত্থানে জড়িত সামরিক নেতা, তাদের ব্যবসায়িক স্বার্থ ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক নিষেধাজ্ঞা আরোপ করতে আমি একটি নির্বাহী আদেশে অনুমোদন দিয়েছি।
চলতি সপ্তাহে প্রথম দফার নিষেধাজ্ঞার আওতায় কাদের নিয়ে আসা হবে, তা নির্ধারণ করবে তার প্রশাসন। তবে সুশীল সমাজ ও মানবাধিকার গোষ্ঠীগুলোকে দেওয়া সহায়তা বন্ধ করবেন না বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার সরকারগুলোকে সহায়তা না করতে মার্কিন আইনে বারণ আছে। যদিও মিয়ানমারে সব মার্কিন সহায়তা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয়।
তবে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের শীর্ষ জেনারেল মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে ইতিমধ্যে মার্কিন ভ্রমণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ রয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )